‘তোমার বিয়ে হচ্ছে না কেন?’, ‘তোমার বয়সী অমুকের তো বিয়ে হয়ে গেছে’, ‘তমুক চাকরি করছে, তুমি কী করছ?’ পরিবারের অনুষ্ঠান, আত্মীয়ের বাড়ি কিংবা পরিচিত মানুষের সঙ্গে আড্ডায় এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় অনেককে। কখনো এসব কথা বলা হয় কৌতূহল থেকে, কখনো পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে।